স্টার নিউজে যোগ দিলেন ওয়ালিউর রহমান মিরাজ

দেশ

মুক্তবাক প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৫ অপরাহ্ন

talktrain

সম্প্রচারের অপেক্ষায় প্রস্তুতিপর্বে থাকা স্টার নিউজের হেড অব নিউজ পদে যোগ দিয়েছেন খ্যাতিমান সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজ। বুধবার দুপুরে স্টার নিউজের নিজস্ব কার্যালয়ে সংবাদ কর্মীদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় ওয়ালিউর রহমান মিরাজের যোগদানের মাধ্যমে স্টার নিউজের কার্যক্রম আরও গতিশীল ও নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হয়।

স্টার নিউজ সূত্র জানায়, বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হেড অব নিউজ হিসাবে বিবিসি বাংলার সাবেক সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজকে পরিচয় করিয়ে দেন চ্যানেলটির সিইও মোখছেদুল কামাল বাবু। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিএনই ফুরকানুল আলম, হেড অব আউটপুট ফারাবী হাফিজ, হেড অব ইনভেস্টিগেশন আসিফ জাহাঙ্গীর।

১৯৯২ সালের ডিসেম্বরে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ- ইউএনবিতে যোগ দেন ওয়ালিউর রহমান মিরাজ। সেখানে কাজ করেন ১৯৯৭ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর সিনিয়র রিপোর্টার হিসাবে দেড় বছর কাজ করেন অ্যাসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশে।

এছাড়া ফাইনান্সিয়াল এক্সপ্রেসে সিনিয়র রিপোর্টার হিসাবে কাজ করেছেন। পরে ১৯৯৬ সালের জুন মাসে ফ্রিল্যান্স রিপোর্টার হিসাবে যোগ দেন বিবিসি বাংলা সার্ভিসে। সেখানে বিবিসি সাউথ এশিয়া রিজিওনাল ইউনিটে ঢাকা করেসপন্ডেন্ট, বিবিসি বাংলা সার্ভিসে ঢাকা করেসপন্ডেন্ট এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ঢাকা ব্যুরো এডিটর হিসাবে দায়িত্ব পালন করেন। 

সবশেষ প্রথম আলোর চিফ বিজনেস এডিটর হিসাবে দুই বছর কাজ করার পর তিনি যোগ দিলেন স্টার নিউজে।

দেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ